প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 29-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে মাদ্রাসার পাশের একটি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রামীম গাংনী পৌর এলাকার র্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মাদ্রাসার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন্নাহার খানম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।