স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরু করল ব্রাজিল-জাপান। একটা তথ্য জানিয়ে রাখা ভালো, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরে বিদায় নিয়েছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ২০-এ থাকা দলগুলোর বিপক্ষে। জাপানও কিন্তু এই মুহূর্তে র্যাংকিংয়ের সেরা বিশের ভেতরেই আছে। আজ কি সেই বৃত্ত ভাঙতে পারবে সেলেসাওরা?
ব্রাজিলের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ৩-৪-২-১ ছকে নামছে জাপান। গোলবারে আছেন জিওন সুজুকি। তিন সেন্টারব্যাকে হিরোকি ইতো, শোগো তানিগুচি ও তাকেহিরো তোমিয়াসু।
মাঝমাঠে রিতসু দোয়ান, কাইশু সানো, আও তানাকা ও দাইচি কামাদা। আক্রমণে থাকছেন কেইতো নাকামুরা, আয়াসে উয়েদা ও জুনিয়া ইতো।
জাপান একাদশ: জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, কাইশু সানো, আও তানাকা, দাইচি কামাদা, কেইতো নাকামুরা, আয়াসে উয়েদা, জুনিয়া ইতো।
কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের শৃঙ্খলিত রক্ষণ ও দ্রুত আক্রমণ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ভিনিসিয়ুসদের থামানোই হবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা।
রিপোর্টার্স২৪/ধ্রুব