মাগুরা প্রতিনিধি : মাগুরায় রান্নাঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে। নিহত বাবুল মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রামের মৃত সাত্তার পাটোয়ারীর পুত্র।
নিহতের ভাই লাল্টু পাটোয়ারী জানান, তার বড় ভাই বাবুল ছোটবেলা থেকেই মস্তিষ্ক বিকারগ্রস্ত মানুষ। তবে সাংসারিক কাজকর্ম স্বাভাবিকভাবেই করে আসছিলেন। আজ তার রান্নাঘরের বিদ্যুতের সমস্যা হলে তিনি কাউকেই না জানিয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/এসএন