রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৩১৫ টাকা, যা প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৪৪৫ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৮৪০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১২ হাজার ৯৪০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৫০ হাজার ৯২২ টাকা।
বাজুস আরও জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ মূল্য তালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি আগের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
রিপোর্টার্স২৪/ঝুম