ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা এলাকার মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা ওসি (অপারেশন) আব্দুল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, মাদক নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুর খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান, স্বাস্থ্য কর্মকর্তা এম. ইত্তেখাব।
উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, ডিগ্রীচর ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, মাচ্চর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মুন্সী, ঈশান গোপালপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজগর হোসেন।
সভায় বক্তারা স্থানীয় সমস্যা সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/আরএইচ