স্টাফ রিপোর্টার: চলতি সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি তার পাকিস্তান সফরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই আবারো প্রেম ও বাগদানের গুঞ্জনের ইস্যু সামনে এসেছে।
গেল ২৯ জুন ফেসবুকে নিজের সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘এনগেজড’ দেন নিহা। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
শোনা যায়, দেশের বাইরে ভ্রমণে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার পরিচয় হয় নীহার। পরে সেই সম্পর্ক গড়ায় বাগদান পর্যন্ত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।
এরইমধ্যে পাকিস্তান সফরের একাধিক মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির পাশাপাশি তাকে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতেও দেখা গেছে।
এদিকে হবু স্বামীকে এখনও আড়ালেই রেখেছেন অভিনেত্রী। তবে সামাজিকমাধ্যমে অল্প সময়ের জন্য প্রকাশ হওয়া একটি যুগল ছবি ভক্তদের রহস্য আরও বাড়িয়ে দেয়। ছবিটি পরে সরিয়ে নেওয়া হলেও তা নিয়ে আলোচনা থামেনি।
এর আগে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের বিষয়টি স্বীকার করে নীহা বলেছিলেন, ‘আমি আর সিঙ্গেল নই, বাগদান হয়েছে। তবে সঠিক সময় হলে সবকিছু নিজেই জানাব।’ একই সঙ্গে তিনি ভক্তদের অযথা গুঞ্জন না ছড়ানোর অনুরোধও করেছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব