বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে ইসলামী ছাত্রশিবির। উপজেলার সবচেয়ে বড় তিনটি পরীক্ষা কেন্দ্রে এই হেল্প ডেস্ক পরিচালিত হয় বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
হেল্প ডেস্কগুলো স্থাপন করা হয় বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসায়।
এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় পরীক্ষার্থীদের মাঝে যা বিতরণ করা হয় ৫০০টি হাফ লিটার পানির বোতল, ৫০০-এর বেশি খাবার স্যালাইন, ১০০০+ কলম, স্বাস্থ্যসুরক্ষার জন্য মাস্ক।
বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, “ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একই সাথে ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।”
ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন,“পরীক্ষা শেষে পানির জন্য যখন খুঁজছিলাম, তখন শিবিরের হেল্প ডেস্ক থেকে পানি, কলম আর মাস্ক পেয়ে খুব উপকার পেয়েছি। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্বজোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি মাদ্রাসা সভাপতি হাফেজ সিফাত, মডেল বিদ্যালয় সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অনেকে।
রিপোর্টার্স২৪/আরএইচ