স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), হুমায়ুন কবির (৩৪), নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), আবু আমজাদ শাকিল (২৫), কামাল (৩০), মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), শাকিল (৩০) ও হায়দার রহমান (৪০)।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি