ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ মো. শিহাব (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড দেওয়ার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শিহাব ঠাকুরগাঁও সদর এলাকার সিরাজের ছেলে। গত শুক্রবার নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ শিহাবকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহারুল আলমের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জেলা কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ এই অভিযানের প্রসিকিউশন পরিচালনা করেন। মাদকের বিরুদ্ধে এমন তাৎক্ষণিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এম এইচ