তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
জিআইএস স্পেশালিস্ট মো. সাকিব হাসানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন তারাকান্দা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব