নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়।
মামলায় প্রসিকিউশন প্রদান করেন মাধবদী থানার এসআই (নি.) আমিনুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
রিপোর্টার্স২৪/ধ্রুব