মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল।
উদ্ধার করা মাইনগুলোর মধ্যে ৭৯টি এন্টি-পার্সোনাল মাইন এবং ১৭টি এন্টি-ট্যাংক মাইন রয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেতবাড়িয়া গ্রামের ঘটনাস্থল থেকে মাইনগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পার্শ্ববর্তী মধুগাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়।
তবে এসব মাইন কীভাবে এবং কোথা থেকে সেখানে এলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব