ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার মধুখালী বাজারের সকল ফুটপাতগুলো দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশসাসক মো. আবু রাসেল।
শনিবার (২৮ জুন) দুপুরে মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, মির্জা সড়ক, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান,মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপাত দখলমুক্ত করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান, বাজারের আহ্বায়ক কমিটির আবুল কাশেম আবুল, আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম আরেফিন, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাজার করতে আসা লোকজন।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাতগুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল। ইতিপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। আজ শনিবার ফুপথগুলো দখলমুক্ত করে জনসাধারনের চলাচলের সুযোগ করে দেওয়া হলো।
রিপোর্টার্স২৪/আরএইচ