ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের হলের সিট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা সামনে আসে। হলের ভিপি ও জিএস-সহ একাধিক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়ে তথ্যটি জানিয়েছেন। পরে হল থেকে দুই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়।
হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ এ বিষয়ে বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে মাস্টারদা সূর্যসেন হল এবং শহীদুল্লাহ হলেও সমকামিতার অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা জন্ম দিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব