দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও পণ্য বিক্রয় অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার দুধমুখা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ন ঔষুধ বিক্রির অপরাধে ঔষুধ ও কসমেটিক্স আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স বকুল ফার্মেসীকে ৫ হাজার টাকা, জয় মেডিকেল হলকে ৫ হাজার টাকা, প্রীতম মেডিকেল হলকে ২ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কাজী ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার এবং একই অপরাধে বিসমিল্লাহ সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফেনী ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক মৌসুমী আক্তার। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জানান, মেয়াদউর্ত্তীণ ওষুধ ও পণ্য বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব