ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
দুই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
রিপোর্টার্স২৪/ধ্রুব