ইন্টারন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, দেশটির আদালতই নেবেন।
ভারতের এক শীর্ষ কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতের হাতে থাকবে। আদালতের প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কি না।
তবে একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে এ বিষয়ে ‘তীব্র আলোচনা’ চলছে বলেও জানান ওই কর্মকর্তা। দুই পক্ষই সর্বোচ্চ দাবি বা কঠোর অবস্থান থেকে সরে এসে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে।
রিপোর্টার্স২৪/ঝুম