নওগাঁ প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বত্তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলুল হুদা বাবুল।
অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বত্তন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার উন্নয়নের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সাদ্দাম, মোজাম্মেল হক প্রমূখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা হতে শতাধীক ইবতেদায়ী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম