কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
রবিবার (১৬আগষ্ট) দুপুরে স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া উক্ত স্কুলের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রিপন হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সময় তাঁরা বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
পরে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননা পেয়ে কৃতী শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।উল্লেখ্য, খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত, অনিয়মিত ও কারিগরি শিক্ষা মিলিয়ে এসএসসি পরীক্ষায় মোট ২৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন গ্রেডে ১৮০ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব