চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে হোটেল জামানের পাশে ফ্লাইওভারের নিচের একটি পিলারে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের আগুন থেকে ডেকোরেশন কার্পেটিংয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া হবে।
জিইসি মোড় এলাকার ব্যবসায়ী খোরশেদ আলমদার বলেন, ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন লেগে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণ করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব