নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়। একনেকের এ সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সভায় প্রকল্পগুলোর সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে একনেক সভায় অনুমোদিত প্রকল্প, প্রকল্প ব্যয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিস্তারিত তথ্য তুলে ধরবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/এম এইচ