স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।
দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রিপোর্টার্স২৪/ধ্রুব