কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজ খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকার মাঠপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহানাজ খাতুন ওই এলাকার ভ্যানচালক সায়েদ আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহানাজকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। শাহানাজ ও তাঁর স্বামী ওই বাড়িতে বসবাস করতেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আমরা বিষয়টি তদন্ত করে দেখছি যে মূল রহস্য কি।
রিপোর্টার্স২৪/ধ্রুব