বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারও তার ব্যতিক্রম হলো না।
সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল রঙের নান্দনিক পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। রাতের আবহে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই তা নজর কেড়েছে নেটিজেনদের।
অপু বিশ্বাসের প্রকাশ করা পাঁচটি ছবিতে দেখা যায়, লাল পোলকা ডটের পোশাকে ভিন্ন ভিন্ন পোজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। হাস্যোজ্জ্বল মুখ আর প্রাণবন্ত উপস্থিতিতে ছবিগুলোতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। পোশাক, সাজসজ্জা ও রাতের পরিবেশ সব মিলিয়ে ছবিগুলোতে ছিল আলাদা এক নান্দনিক আবহ।
তবে শুধু ছবি প্রকাশ করেই থেমে থাকেননি অপু। ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্ট একটি বার্তাও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’
অপুর এই সংক্ষিপ্ত নৈশবার্তাকে ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। যদিও ক্যাপশনে বিশেষ কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী, তবে রাতের আবহে লাল পোশাকে তার একগুচ্ছ ছবি এবং এমন মিষ্টি বার্তা সহজেই নজর কেড়েছে অনুসারীদের।
পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ছবিগুলোতে জমতে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক মন্তব্য ও কটাক্ষও।
অপুর নতুন এই পোস্ট ঘিরে নেটিজেনদের আগ্রহের আরেকটি কারণ, সম্প্রতি কাজের ব্যস্ততায় দেশের বাইরে ছিলেন এই অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে অংশ নিতে বেশ কিছুদিন নেপালে অবস্থান করেছেন তিনি। সেখানে কাজের ফাঁকে নেপালের বিভিন্ন দর্শনীয় স্থানেও ঘুরেছেন এবং সেইসব মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
নতুন সিনেমার কাজ, ভ্রমণ আর ব্যক্তিগত মুহূর্ত সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অপু বিশ্বাস। তবে মধ্যরাতে লাল পোশাকে প্রকাশ করা সর্বশেষ ছবিগুলো নিয়ে ভক্তদের আগ্রহ যেন একটু বেশিই। তার ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন’ বার্তার আড়ালে বিশেষ কোনো বার্তা আছে কি না, নাকি নিছকই ভক্তদের জন্য একটি সুন্দর শুভরাত্রি তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম