ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ের পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোডে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসক রোকন বলেন, সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জনসাধারণের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম