স্পোর্টস ডেস্ক: ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: ইন্সটাগ্রাম
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে দুর্দান্ত বোলিং করে স্ট্রাইক রেটে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ।
কেন্টের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ ইনিংসে বোলিং করে ২৬ উইকেট নিয়েছেন হাসান।
প্রতি উইকেট নিতে তার লেগেছে মাত্র ২৯.২৬ বল, যা এবারের আসরে কমপক্ষে ২৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডারহামের ম্যাথু পটসের স্ট্রাইক রেট ৩৫.৮৭। তিনি ১৯ উইকেটে নিয়েছেন ৫৮ উইকেট।
হাসানের পরিসংখ্যান বেশি নজরকাড়া।
শীর্ষ দশে থাকা বেশিরভাগ বোলারের তুলনায় তিনি অনেক কম ম্যাচ খেলে এই সাফল্য পেয়েছেন।
ইংল্যান্ডের কন্ডিশনে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের কার্যকারিতার দারুণ প্রমাণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশেরর ডানহাতি এই পেসার।
রিপোর্টার্স২৪/রাফিদ