মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৭৯ হাজার টাকা।
এছাড়া রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯২ হাজার টাকা।
উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম