বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে র্যাব। সদর ও শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে আরও আটক গ্রেপ্তার করা হয়েছে। বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ২৪৪ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় খানপাড়া, বগুড়া সদরের সোনারপাড়া চিংগাসপুর ও শিবগঞ্জের লক্ষীকোলা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি তিনজন হলেন- সদর উপজেলার নামুজা নামুজা ইউনিয়নের চিংগাসপুর মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম (৩২), শামীম মিয়া (২৩), শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা এলাকার মানিক হোসেন (৫০)। ধর্ষণ মামলার আসামি নাজিম উদ্দিন (৪০) সোনাতলা উপজেলার তাইড় খানপাড়ার বাসিন্দা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর সোনাতলা উপজেলায় যুবতী (২০) ধর্ষণের ঘটনা ঘটে। থানায় মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপন করে। সোমবার তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া রোববার রাতে বগুড়া সদর উপজেলার সোনারপাড়া চিংগাসপুর মহল্লার মাদক কারবারি শরিফুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। তল্লাশির সময় ১৬৮ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করে। শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা এলাকার মাদক কারবারি মানিকের বসতবাড়ি থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
রিপোর্টার্স২৪/ধ্রুব