নওগাঁ প্রতিনিধি: মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নওগাঁয় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ, সদস্যসচিব খায়রুল আলম গোল্ডেন এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।
এ ছাড়া কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে একটি করে পুরুষ ও নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে মান্দা উপজেলা দল এবং নারী বিভাগে নওগাঁ সদর উপজেলা দল বিজয়ী হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব