গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটো রিকশা সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক ও অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে।
ওসি আরো বলেন, ধীরাশ্রমের ওই এলাকায় ট্রাক- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষটি হয়। অটোরিক্সা চালক আটক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
রিপোর্টার্স২৪/ঝুম