রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় মিলন শেখ (১৯) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালত, রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়।
রিপোটার্স২৪/আরাফাত