স্টাফ রিপোর্টার: বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বর মধ্যে নিষ্পত্তিকরণের জন্য গত ২ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
মাঠ পর্যায়ের কার্যালয়ে পূর্বের ন্যায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাইপূর্বক ইস্যুকরণ ও নিষ্পত্তি করতে হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার স্থানান্তর সীমিত করেছিল ইসি।
তবে ভোট পিছিয়ে যাওয়ায় তা আবার চালু করল ইসি।
রিপোর্টার্স২৪/রাফিদ