অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে পরিবেশ দুষন করা কয়লার ড্যাম্প তৈরির প্রতমানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় যশোর খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গাগেট টার্মিনালের পাশের রেললাইন এলাকায় রেললাইনের নিরাপত্তা বেষ্টনী রাতের আঁধারে সরিয়ে ফেলা,জনবহুল এলাকায় নতুন কয়লার ড্যাম্প তৈরি , পৌরসভার আবাসিক এলাকা থেকে কয়লা অপসারণ, সন্ত্রাস, চাঁদাবাজি, বিরোধপূর্ণ জায়গা দখলসহ রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি'র সহ-সভাপতি মো. মুজিবর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির( এলডিপি) অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মো, রকিব উদ্দিন সহ আরও অনেকে।
বক্তারা বিএনপি ও মটর শ্রমিক নেতা রবিউল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতার যায়গায় কয়লার ড্যাম্প করার দায়িত্ব নিয়ে তাদের পুনর্বাসন করার চেষ্টা, চিহ্নিত দখলবাজদের দিয়ে রেলওয়ের যায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ, রেললাইনের নিরাপত্তা বেষ্টনি তুলে ট্রাকে কয়লা পরিবহনের রাস্তা তৈরি অবিলম্বে এই দখলবাজি, কয়লার ড্যাম্প স্থাপন এগুলো আপনাকে বন্ধ করতে হবে। না হলে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলবো।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
রিপোর্টার্স২৪/ঝুম