মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের কলেজপাড়ায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ মোঃ রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। গ্রেপ্তার রাশেদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার গভীর রাতে শহরের স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে এসব মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব