গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের হাট দাড়িয়াপুর এলাকায় হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। উক্ত আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গ্রাম পুলিশ, শিক্ষার্থী ও স্কাউটস সদস্যসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম, সহকারী কমিশনার(ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মারজান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পিটন, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপস্থিত জনতা ও পথচারীদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি কর্মসংস্থান ও বসবাসের স্থানগুলো যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় সে বিষয়ে আহবান করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব