স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক দিলীপ কুমার আগারওয়ালাকে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এই আবেদন জানান। আজ দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিস্তারিত আসছে...
রিপোর্টার্স২৪/রাফিদ