স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার থেকে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশ। গত জুন মাসে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর এটিই হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য টানা তিন দিনের ছুটি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হচ্ছে আগামী রবিবারের আশুরার ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রবিবার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা।
সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ