নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ১টায় বদলগাছী উপজেলা পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম কেটু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নূর ইসলাম হোসেন এবং বালুভর ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম