রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্র প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এবং জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় প্রধানমন্ত্রীর এই জাপান সফর অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, এই সফরের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের জন্য জাপানের উন্নয়ন সহযোগিতা চলমান থাকা এবং বৃদ্ধি পাবার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে, অন্যদিকে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্র প্রশস্ত হয়েছে।
হুমায়ূন কবির বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার আগে বাংলাদেশকে ভিত্তি করে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জকে সামনে রেখে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি আন্তর্জাতিক শান্তি ও স্থীতিশীলতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে জাপানের নিরবিচ্ছিন্ন সহায়তার প্রতিশ্রুতি নিয়ে প্রত্যাবর্তন করেছেন। একই সাথে এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণের সংযোগ নিরুত্তর হবার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
এর প্রেক্ষিতে সফরটিকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম