শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হওয়ায় শেরপুর জেলার মোঃ মজনু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় মজনু মিয়ার এই অর্জন তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। তাঁর এ গৌরবময় অর্জনে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ভবিষ্যতেও জনসেবায় তাঁর এই সাফল্য ও নিষ্ঠা অব্যাহত থাকবে—এ প্রত্যাশা।
রিপোর্টার্স২৪/ধ্রুব