বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেলাবো উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান (আক্তার) ও সাধারণ সম্পাদক সুমন ফকির রাজের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহ আলম, সহসভাপতি সাজেদুর রহমান রাহাত, সাইফুল ইসলাম, মাসুদ তালুকদার ও রবিন মোল্লা।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রতন আহমেদ, আশরাফুল ইসলাম ফুলন, মোশেফ আকন্দ, ইমন, সুমন মিয়া, ইকবাল হোসেন, মিজানুর রহমান, শফিক আহমেদ, মোকারম, উসমান মোল্লা, সোহেল রানা, মোবারক, আব্দুল জলিল, ডা. মোবারক হোসেন, শাকিল মিয়া, ছোটন, খোরশেদ, ফারুক, সুরুজ, খলিল, হাবিবুর, সাইফুল, উজ্জ্বল, শিপন ও খোকন উপস্থিত ছিলেন।
এ সময় বেলাবো উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ