মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১২ নম্বর সিংগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ৯ জন। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রায় শতবর্ষের দ্বারপ্রান্তে থাকলেও এখনো গড়ে ওঠেনি মানসম্মত অবকাঠামো।
জরাজীর্ণ টিনশেডের ঘরে গাদাগাদি করে চলছে পাঠদান। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও খেলার মাঠ। একসময় এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা ছিল বিদ্যালয়টি। কিন্তু বর্তমানে অবকাঠামোগত সংকট ও শিক্ষার্থী স্বল্পতায় হারাতে বসেছে তার ঐতিহ্য।
স্থানীয়দের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ, খেলার মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। এতে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ ফিরবে এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে বলে আশা করছেন তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব