চট্টগ্রাম প্রতিনিধি: ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট মিলনায়তনে ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এ ওয়াই এম ডি জাফরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত চন্দ্র পাল।
আলোচনায় অংশ নেন শুভ্র দেব কর, বার্নাড বানুরী, মুফতি সালেহ সুফিয়ান, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জাতীয় সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাঈশা, সোমা মুৎসুদ্দি, আকলিমা আক্তার, এহতেশাম মাহবুব, সাহেরা বেগম এবং ফোর্ব ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর তন্ময় দাসসহ অন্যরা।
সভাটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।
রিপোর্টার্স২৪/রাফিদ