লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং অসহায় ও নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম লক্ষ্মীপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিনসহ সমাজসেবা অধিদপ্তর, জেলা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো আর্থিকভাবে উপকৃত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জনগণের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তারা।
রিপোর্টার্স২৪/ঝুম