কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার বিকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এবং কাপাসিয়া থানার (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
"মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল ফাত্তাহ, প্রমুখ। এছাড়া মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে কাপাসিয়া প্রেসক্লাব ফুটবল দল এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির দল অংশগ্রহণ করবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব