টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান ফকির ও সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।
সংবাদ সম্মেলনে আসলাম ফকির জানান, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ফায়েকুজ্জামান ফকির জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন। তাকে কেউ ভয়ভীতি দেখায়নি, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আর কোনো দলের রাজনীতিতে যুক্ত হতে চান না।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার মধ্যে বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব