ময়মনসিংহ প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রুকন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব