ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার প্রথম দিনে ফরিদপুরের ভাঙ্গার রাজপথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
লক ডাউনের সকালের দিকে দুর পাল্লার যানবাহন কিছুটা চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় যানবাহন ছাড়া দূরপাল্লার যানবাহন খুব একটা চলাচল করেনি। দুপুর থেকে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টতার অবনতির আশঙ্কায় স্থানীয় পুলিশ প্রশাসন ভাঙ্গা মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ -ভাটিয়াপাড়া মহাসড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয়। সীমিত পরিসরে ভাঙ্গা ও টেকেরহাট মহাসড়কে কিছু যানবাহন চলাচল করলেও ভাঙ্গা মুকসুদপুর সীমান্ত বর্তী এলাকায় লক ডাউন উপলক্ষে বাধার সৃষ্টিতে স্থানীয় যানবাহন ছাড়া দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
এদিকে সহস্রাধীক আইনশৃঙ্খলা রক্ষাকারী বিজিবি, আনসার, স্থানীয় পুলিশ সদস্যসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে তারা মাঠে অবস্থান করেন। গোটা জনপদে জুড়ে এস আর বি সদস্যরা সকাল থেকে শহরের প্রধান সড়ক ও মহাসড়ক গুলোতে টহল দিয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ করতে দেখা গেলেও লক ডাউনের মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউনের নামে যে কোনো ধরনের নাশকতা ও জনদুর্ভোগ ঠেকাতে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায়, ভাঙ্গা মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ে, পুখুরিয়া, মালিগ্রাম, পুলিয়া ও সুয়োদী এবং গোলচত্বরসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি রাজপথে সরব উপস্থিতি দেখা গেছে মহিলা বিএনপির নেতাকর্মীদেরও। মহিলা বিএনপির নেতৃত্ব ধারায় তারা বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল উপজেলা ও পুলিশ প্রশাসন। ভাঙ্গা উপজেলা ও পৌর এলাকার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
স্থানীয় বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, জনগণের জানমাল রক্ষা ও সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে রাজপথে অবস্থান নেওয়ার পাশাপাশি যেকোনো অপতৎপরতা রুখে দিতে মহিলা দলসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিল। রাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করবে বিএনপি নেতা কর্মীরা বলে তিনি জানান।
প্রশাসনের কঠোর নজরদারি ও বিএনপির অবস্থান কর্মসূচির কারণে ভাঙ্গা এলাকার সড়ক ও মহাসড়কে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সকল ধরনের চেষ্টা তাদের অব্যাহত রয়েছে বলে জানান।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ সদস্যের পাশাপাশি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধীক সদস্যরা মাঠে নেমেছেন। প্রশাসনের নজরদারিও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এমপি দৈনিক আমার দেশকে বলেন, তিনি গত দুদিন যাবত তার নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। সাধারণ জনগণ লক ডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা বিদেশের মাটিতে বসে ফুসফাস করে কোন লাভ হবে না। জনগণকে সাথে নিয়েই বিএনপি তাদের বিরুদ্ধে মোকাবেলা করছে বলে জানান।
রিপোর্টার্স২৪/ঝুম