রাজবাড়ী প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলা যুবদলের উদ্যোগে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ ও সহসাধারণ সম্পাদক মাহবুব শিকদার।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এসব অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ দিপু তাঁর বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
কোনো ষড়যন্ত্র যেন জনগণের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবদল একটি সুসংগঠিত ও দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, সহসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মুন্না, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মণ্ডল ও রুবেল, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা ও সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়।
রিপোর্টার্স২৪/ঝুম