স্টাফ রিপোর্টার: অফফর্ম থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে সুযোগ পেয়ে ফিরেছিলেন শূন্য করে। এবার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১ বলে ৬ করে ফিরেছেন তিনি।
লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ১১৬ রান।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
তামিম ১৭ বলে খেলেন ১৬ রানের ধীর ইনিংস। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। উইকেটের মিছিলে এবার পারভেজ, সে ২২ বলে ৩৮ করেন
৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু ৫.১ ওভারে ৫০ ছোঁয় টাইগাররা।
রিপোর্টার্স২৪/এসএমএন